অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না : তোফায়েল আহমেদ দৌলতখান আ’লীগের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:২৭

remove_red_eye

৯৮৩

জুয়েল সাহা/ আহম্মেদ শফী , দৌলতখান থেকে ফিরে || ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায়না বলে মন্তব্য করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ¦ তোফয়েল আহমেদ। শনিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আমরা মানুষকে সম্মান দিতে জানি। কিন্তু কিছু মানুষ অকৃতজ্ঞ হয়। অগোচরে দলের সমালোচনা ও পিছন থেকে ষরযন্ত্র করে। তাদের মধ্যে কোন কৃতজ্ঞতাবোধ নেই। তারা দলের মধ্যে থেকেও কখনো কখনো বেঈমানী করে। তোফায়েল আরো বলেন, মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তাই ষরযন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় সকল ভেদাবেদ ভ’লে দলীয় স্বার্থে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি।
দৌলতখান সদর রোড আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের ভোটে আলহাজ¦ নাছির আহমেদ খানকে সভাপতি, পৌর মেয়র জাকির হোসেন তালুকদারকে সহ সভাপতি, আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে সম্পাদক ও হামিদুর রহমান টিপুকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। উপজেলা ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে হাজার হাজার লোক মিছিল করে উৎসাহ উদ্দীপনা নিয়ে সম্মেলনে অংশগ্রহন করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...