অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ | ১৮ই আশ্বিন ১৪৩৩

ভালো আছেন তোফায়েল আহমেদ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৫০

remove_red_eye

১৮৯৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও তাঁর সাবেক রাজনৈতিক সচিব,  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সুস্থ আছেন বলে জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তোফায়েল আহমেদের শারিরীক অবস্থার সর্বশেষ অবস্থা জানতে চাইলে টেলিফোনে বাসসকে এ কথা জানান তিনি। মুকুল বলেন, “তিনি (তোফায়েল আহমেদ) ভাল আছেন, সুস্থ আছেন। আমার সঙ্গে শুক্রবার রাতে এবং শনিবার সকালে তাঁর কথা হয়েছে।”

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের দিল্লীতে অবস্থান করছেন। তিনি সুস্থ্য আছেন। শনিবার বিকালে তিনি ভোলা জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু’র সঙ্গেও ফোনে কথা বলে তার শারীরিক অবস্থার কথা জানান। তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। শনিবার রাতে এমনটা জানান আবদুল মমিন টুলু। এর আগে শুক্রবার তোফায়েল আহমেদকে নিয়মিত চেকআপের জন্য এয়ার এম্বুলেন্স যোগে ভারতের দিল্লীতে নেয়া হয় বলে জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব।

এদিকে   তার সুস্থ্যতা কামনায় শনিবার বিকালে ভোলায় জেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা ফেরদৌস আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পৌর কাউন্সিলর সালাউদ্দিন লিংকন। এর আগের দিন পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এদিকে রাতে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় প্রার্থনা সভার আয়োজন করেছে  ভোলা ওয়েষ্টার্ন পাড়া মিহির লাল সাহার মাঠ পূজা উদযাপন কমিটি। কমিটির সভাপতি সুমন বনিকের সভাপতিত্বে প্রার্থনা পরিচারনা করেন কমিটির সহসভাপতি নয়ন সেন।

অপর দিকে রোববার সদর উপজেলার ১৩ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স স এলাকার মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু জানান, তোফায়েল আহমেদকে দিল্লীতে নেয়ার বিষয়টি নিয়ে  বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছে। এ সময় কোন কোন মিডিয়ায় তোফায়েল আহমেদকে ৫ বারের সংসদ সদস্য বলা হয় । এটি ঠিক নয়। তোফায়েল আহমেদ ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন,  ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

ভোলায় ১২০ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি , ব্যস্ত সময় পার  করছেন কারিগররা

ভোলায় ১২০ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি , ব্যস্ত সময় পার করছেন কারিগররা

স্বৈরাচারের দোসররা গুপ্তদের সহযোগীতা নিয়ে বিশৃংখলা তৈরি করছে  :  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

স্বৈরাচারের দোসররা গুপ্তদের সহযোগীতা নিয়ে বিশৃংখলা তৈরি করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন

ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

বিসিএস নিয়োগে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিএস নিয়োগে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...