অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ | ৩রা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৬ রাত ০৮:০৬

remove_red_eye

২৬

লালমোহন প্রতিনিধি : বয়সের ভারে নুয়ে পড়া শরীর। তবুও জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে হাত পাততেন ৮০ বছর বয়সী রিজিয়া খাতুন। তবে মঙ্গলবার ভোরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেছে তার জীবন প্রদীপ। নিহত বৃদ্ধা রিজিয়া খাতুন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার মৃত মানিক মিয়ার স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার ভোরে লালমোহন ফায়ার সার্ভিসের সামনের আঞ্চলিক মহাসড়ক দিয়ে হাঁটছিলেন বৃদ্ধা রিজিয়া খাতুন। এ সময় অজ্ঞাতনামা দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধা রিজিয়া খাতুন। 
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ওই  গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।




লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর

লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর

ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী

ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার জিডিপির প্রবৃদ্ধি ১.৩ শতাংশ বাড়িয়ে দেখাত: তথ্য উপদেষ্টা

ফ্যাসিস্ট সরকার জিডিপির প্রবৃদ্ধি ১.৩ শতাংশ বাড়িয়ে দেখাত: তথ্য উপদেষ্টা

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে: হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে: হাসনাত আব্দুল্লাহ

আরও...