অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ | ৩রা অগ্রহায়ণ ১৪৩৩


সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৩১

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। গত ১৪ নভেম্বর তিনি সংসদ সচিবালয় বরাবর ইমেইল করে পদত্যাগপত্রটি পাঠান।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১৫ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি নিজেও শারীরিকভাবে অসুস্থ। তার স্ত্রীও অসুস্থ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রের দাবি, শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ড. ওসমান ফারুক।

এরই মধ্যে ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।

ড. ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। তিনি এই আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। ওই সময় বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ওসমান ফারুক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন। 

৮৬ বছর বয়সী বিএনপির জ্যেষ্ঠ নেতা গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। তবে দলটির অন্য একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় অসন্তোষ থেকে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

 





আরও...