অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৫০
১৯৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও তাঁর সাবেক রাজনৈতিক সচিব, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সুস্থ আছেন বলে জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তোফায়েল আহমেদের শারিরীক অবস্থার সর্বশেষ অবস্থা জানতে চাইলে টেলিফোনে বাসসকে এ কথা জানান তিনি। মুকুল বলেন, “তিনি (তোফায়েল আহমেদ) ভাল আছেন, সুস্থ আছেন। আমার সঙ্গে শুক্রবার রাতে এবং শনিবার সকালে তাঁর কথা হয়েছে।”
আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতের দিল্লীতে অবস্থান করছেন। তিনি সুস্থ্য আছেন। শনিবার বিকালে তিনি ভোলা জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু’র সঙ্গেও ফোনে কথা বলে তার শারীরিক অবস্থার কথা জানান। তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। শনিবার রাতে এমনটা জানান আবদুল মমিন টুলু। এর আগে শুক্রবার তোফায়েল আহমেদকে নিয়মিত চেকআপের জন্য এয়ার এম্বুলেন্স যোগে ভারতের দিল্লীতে নেয়া হয় বলে জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব।
এদিকে তার সুস্থ্যতা কামনায় শনিবার বিকালে ভোলায় জেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা ফেরদৌস আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পৌর কাউন্সিলর সালাউদ্দিন লিংকন। এর আগের দিন পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এদিকে রাতে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় প্রার্থনা সভার আয়োজন করেছে ভোলা ওয়েষ্টার্ন পাড়া মিহির লাল সাহার মাঠ পূজা উদযাপন কমিটি। কমিটির সভাপতি সুমন বনিকের সভাপতিত্বে প্রার্থনা পরিচারনা করেন কমিটির সহসভাপতি নয়ন সেন।
অপর দিকে রোববার সদর উপজেলার ১৩ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স স এলাকার মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু জানান, তোফায়েল আহমেদকে দিল্লীতে নেয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছে। এ সময় কোন কোন মিডিয়ায় তোফায়েল আহমেদকে ৫ বারের সংসদ সদস্য বলা হয় । এটি ঠিক নয়। তোফায়েল আহমেদ ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ
ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী
বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার
শুধু পড়ালেখা নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট সরকার জিডিপির প্রবৃদ্ধি ১.৩ শতাংশ বাড়িয়ে দেখাত: তথ্য উপদেষ্টা
ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে: হাসনাত আব্দুল্লাহ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত