অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ঋণ পরিশোধের চাপে মুদি ব্যবসায়ীর আত্মহত্যা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:২৪

remove_red_eye

১০৪৭

জুয়েল সাহা / আব্দুল আজিজ : ভোলায় ঋনের দায়ে জর্জিরত হয়ে মোঃ নূরন্নবী (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের কাজিরহাট বাজারে। সোমবার সকালে পুলিশ নিহত ওই ব্যবসায়ীর লাশ তার নিজের মুদি দোকান থেকে উদ্ধার করেছে। এছাড়া নিহতের একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ ও নিহতের ছোট ভাই রুহুল আমিন সাংবাদিকদের জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে নূরন্নবী দীর্ঘ দিন ধরে কাজিরহাট বাজারে মুদি ব্যবসা করে আসছিল। ব্যবসা করতে গিয়ে সে স্থানীয়দের কাছে প্রায় ৫/৬ লাখ টাকা বিক্রি করে। কিন্তু ওই বাকির টাকা না উঠাতে পেরে ব্যবসা পরিচালনা করতে গিয়ে চরম বিপাকে পড়ে। পরে বাধ্য হয়ে ব্যবসা পরিচালনা করতে সে বিভিন্ন এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে চড়া সুদে প্রায় ৮/১০ লাখ টাকা ঋন নেয়। কিন্তু আবারও ক্রেতার কাছে টাকা বাকী পরে যায়। এতে তার ঋনের টাকা পরিশোধ করতে গিয়ে হিমসিম খাচ্ছিলো। এ অবস্থায় গত কয়েক দিন ধরে এনজিও ও স্থানীয়দের কাছে সুদে টাকার জন্য তাকে চাপ দেয়া হচ্ছিলো। একেতো ঋন পরিশোধের চাপ অপর দিকে দোকানে মালামাল না থাকায় বেচা-বিক্রি কমে যায়। এ নিয়ে সে চরম দু:চিন্তায় ছিলো। এ অবস্থায় আজ সোমবার সকালে ব্যবসায়ী নুরনবীকে ঝুলন্ত অবস্থায় তার দোকানে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক জানান, ঋনের কারনেই ব্যবসায়ী নুরনবী আতœহত্যা করেছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির একটি রিকুট উদ্ধার করা হয়। তাতে উল্লেখ করা হয় তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...