অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে পাওনা টাকা চাওয়ায় ছেলের পিটুনিতে মা হাসপাতালে

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২১ রাত ০৮:৫৮

remove_red_eye

৬৪৫

 দৌলতখান প্রতিনিধি : পাওনা টাকা চাওয়ায় ভোলার দৌলতখানে ফিরোজ (৩০) নামের এক ব্যক্তি তার আপন বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে ছেলের বউ তহমিনা বেগম এগিয়ে আসলে তিনিও আহত হন। উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্ল্যাহ গ্রামে রবিবার এ ঘটনা ঘটে। আহত জাহানারা বেগম (৮০) দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সুলতান আহাম্মেদের স্ত্রী।

এব্যাপারে বৃদ্ধা জাহানারা বেগম বলেন, স্বামী সুলতান আহাম্মেদ সাত বছর আগে জমি বন্ধক রেখে ৫০ হাজার এবং ২০২০ সালে ৮ শতাংস জমি বিক্রি করে ২ লাখ টাকা ছোট ছেলে ফিরোজের কাছে জমা রাখেন। এসব টাকা চাইতে গেলে প্রায় সময়ে অকথ্য ভাষায় গালমন্দ করে ফিরোজ। বন্ধক জমির টাকা ফেরত দিতে বলায় রবিবার ঘরে ভিতরে বৃদ্ধা জাহানারা বেগমকে মারধর করেন ছেলে ফিরোজ। খবর পেয়ে ছেলের স্ত্রী তহমিনা বেগম এগিয়ে আসলে তাকে মারধর করা হয় বলে তিনি জানান। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন জাহানারা। তবে এসব ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিযুক্ত ফিরোজ জানান। তিনি বলেন, এমন ধরণের কোন ঘটনা ঘটেনি। উল্টো তারা আমাকে মারধর করেছে।     

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...