দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২১ রাত ১০:৩০
৬৩২
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইসমাইল (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার করার সময় ইসমাইলের কামড়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই জিয়াউদ্দিন,নোটন কুমার দাস এবং ওয়্যারলেস অপারেটর ইন্দ্রজিৎ বিশ^াস আহত হন। আহতরা ভোলা সদর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নৈইমদ্দিন বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল ওই ইউনিয়নের লেজপাতা গ্রামের ইউসুফ মাঝির ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার সময়ে ধস্তাধস্তির একপর্যায়ে ইসমাইলের কামড়ে দুইজন সিপাই ও একজন ওয়্যারলেস অপারেটর আহত হন। এঘটনায় তিনি বাদী হয়ে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করলে গ্রেফতার ইসমাইলকে শনিবার থানা পুলিশ ভোলা জেলা-হাজতে সোপর্দ করেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত