বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:৩১
১০৬৪
লালমোহন প্রতিনিধি || আগামী কাল ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে লালমোহন এখন সাজ সাজ রব। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সর্বত্র। সম্মেলন সফল করতে এলাকায় অবস্থান করছেন ভোলা-৩ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন। ৫ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে। রোববার সম্মেলনস্থল পরিদর্শন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সম্মেলন সফল করতে একাধিক বর্ধিত সভা করে বিভিন্ন উপ-কমিটি গঠন করেছেন তিনি। ৩ ডিসেম্বর সকাল ১০টায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এ সম্মলন উদ্ধোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিানে বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রমূখ। এছাড়াও উপস্থিত থাকবেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
২০১৪ সালের ৬ জুন সর্বশেষ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহনের নেতা-কর্মীরা আবারো এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে সভাপতি হিসেবে দেখতে চান।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত