বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে জুলাই ২০২১ ভোর ০৪:৫৮
৮৭০
বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিনের সান বিজ্ঞান ক্লাবের আয়োজনে রোববার বিজ্ঞান শিক্ষার প্রসারে ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বিজ্ঞান বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস,। তিনি বলেন পৃথিবী এখন বিজ্ঞানের যুগ বিজ্ঞান ব্যতিত আমাদের জীবন অচল তাই সবাইকে বিজ্ঞান চর্চার মাধমে উৎকর্ষতা বৃদ্ধি করতে হবে। বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান চর্চার মাধ্যমেই বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন প্রজেক্ট তৈরির উপর এবং করোনা মহামারী সময় ঘরে বসে বিজ্ঞান চর্চার করা নিয়ে আলোচনা করা হয়। যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই নিজেরা বিজ্ঞান নিয়ে চর্চ করতে পারে। কুইজ প্রতিযোগিদের মধ্যে পুরুস্কার হিসেবে বিজ্ঞান বিষয়ক বই প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা পুরুস্কার ও সান বিজ্ঞান ক্লাবের প্রকাশিত সাময়িকি প্রদান করা হয়। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত গণিতবিদ মোঃ সাইদুল ইসলাম, জীববিজ্ঞান বিশেষজ্ঞ, জেরিন বেগম, কৃষিবিদ মোঃ ফিরোজ কবির এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন। সান বিজ্ঞান ক্লাবের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন জুয়েল, সঞ্চালক ও প্রধান আলোচক হিসেবে বিজ্ঞান প্রযুক্তির সুবিধা, করোনাকালীন প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত