বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২১ রাত ১১:০৪
৭২৩
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ৫০ জন আক্রান্ত সনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩.৩৬ শতাংশ। গত এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা যায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা দু’চারজন করে বৃদ্ধি পাচ্ছে। এদিকে স্বাস্থ্যবিধির প্রতি অধিকাংশ মানুষেরই উদাসিনতায় স্বাস্থ্য বিভাগ চিন্তিত হয়ে পড়েছে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমের ভ‚মিকার সহযোগিতা চেয়ে শনিবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমানের দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের আপডেট তথ্য দেয়া হয়। এ সময় ডাক্তার অনিসুর রহমান বলেন, উপজেলায় যে হারে করোনা সংক্রমন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাতে জনসাধারণের সচেতনতা ছাড়া শুধু চিকিৎসা দিয়ে সংক্রমণ ঠেকানো দুরুহ হয়ে পড়বে। তিনি করোনা মোকাবেলায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ ক্ষেত্রে বিশেষ করে সাংবাদিকদের ভ‚মিকা রাখার অনুরোধ জানান।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত