অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৩৫

remove_red_eye

৯২৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় সরকারি ডিগ্রি কলেজের এক ছাত্রীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে একই কলেজের ছাত্রলীগের সভাপতি মো: রাকিব হাসান রনি (২৪) ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগের ওই নেতাকে আসামী করে মনপুরা থানায় শুক্রবার সন্ধ্যার দিকে একটি মামলা হয়েছে। এদিকে শনিবার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ভোলা সদরে প্রেরন করা হয়েছে। তবে পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে শনিবার বিকালে এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মনপুরা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে একই কলেজের ছাত্রলীগের সভাপতি মো: রাকিব হাসান রনি প্রায় বছর ধরে প্রেম নিবেদন করে বিরক্ত করে আসছিলো। পরে গত ২০১৮ সালে ৬ জুন রাকিব তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। পরে কিছুদিন তাদের প্রেম চলে আসছিল। এক পর্যায়ে গত ১৪ এপ্রিল ২০১৯ তারিখ রাকিব হাসান ওই ছাত্রীকে দেখা করার জন্য মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলে। সেখানে বিয়ের করার কথা বলে জোর পূর্বক ধর্ষণ করে। এছাড়াও গত সোমবার (২ সেপ্টেম্বার) দুপুরে কলেজ ছাত্রীকে বিয়ে করবে বলে রাকিবের তার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরযতিন গ্রামের বাড়িতে আসতে বলে । রাকিবের বাড়িতে গেলে ওই ছাত্রীকে ধর্ষণ
করে। এক পর্যায়ে বিয়ে করবে না বলে তারিয়ে দেওয়ার চেস্টা করলে ওই ছাত্রী যাবে না বললে তাকে মারধর করে। এ ঘটনায় প্রথমে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু তাতেও এর কোন প্রতিকার না পেয়ে শুক্রবার মনপুরা থানায় কলেজ ছাত্রী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

তবে এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতির রাকিবের সাথে মোবাইলে যোগাযোগ করার চেস্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মনপুরা থানার ওসি মোঃ ফোরকান আলী জানান, মনপুরা সরকারি কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে শনিবার ওই কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ভোলা সদরে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...