তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ০৯:৩৭
৬৬৬
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টায় থানার এসআই শামীম সরদারের নেতেৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফরাজি কান্দির চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিমের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পেরে পুলিশের একটি টিম দক্ষিন শম্ভুপুর এলাকায় ফরাজি কান্দির কালাম মাঝির ছেলে সেলিম (৩৫) তার বসত বাড়িতে অভিযান চালায়। এসময় সেলিমের কাছ থেকে খুচরা মাদক (গাজা) ক্রয় করতে আসা লামছি শম্ভুপুরের হোসেন মিয়ার ছেলে সোহাগ (২৮), সাইদুল হক মিয়ার ছেলে নিজাম উদ্দি ওরফে মিজান (৩৩), ঝালকাঠি জেলা সদরের হাতেম আলীর ছেলে সোহেল খান (২৬), শম্ভুপুর ৬ নং ওয়ার্ডের মঞ্জু পাটওয়ারী বাড়ির মাহফুজু রহমানেরর ছেলে মোঃ ফরিদ উদ্দিন (৩২)-সহ ৫ জনকে আটক করেন পুলিশ। পরে তাদের দেহ তল্লশি করে এদের কাছ থেকে মোট ১৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়ে দক্ষিন শম্ভুপুর এলাকায় ফরাজি কান্দির কালাম মাঝির ছেলে সেলিম (৩৫) তার বসত বাড়িতে পুনঃরায় মাদক কেনা-বেচা শুরু করছে। তার কাছ থেকে গাজা ক্রয় করে এসব খুচরা ক্রেতারা উপজেলার বিভিন্ন ছোট-বড় হাট বাজারে পুটলি আকারে বিক্রি করে । এরা ল²ীপুরের আলেকজান্ডার হয়ে আসা বোরহানউদ্দিনের মির্জাকালু লঞ্চঘাট এলাকার একটি আন্তঃজেলা মাদক চক্রের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। সেলিমের মাদকের এই সিন্ডিকেটটি অনেকদিন ধরে এলাকায় গাজা ও ইয়াবা সরবরাহ করছে এমন অভিয়োগ বহু দিনের। তাদের গ্রেপ্তারে ওই এলাকায় স্বস্তি ফিরলেও গোটা উপজেলায় এদের বড়সর একটি চক্র এখনো রয়ে গেছে ধরা-ছোয়ার বাইরে। পুলিশ বলছে, তাদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত