মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ০৯:২৯
৬৪৪
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপকূলে প্রায় ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর সর্দি-কাশি, গলা ব্যাথা ও ঠান্ডাজনিত অসুখ। গত কয়েক দিন ধরে ওই সমস্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে দুই থেকে তিনশত জ্বর সর্দি-কাশি ও মাথাব্যাথায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এই সমস্ত করোনা উপসর্গ নিয়ে রোগীরা চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নিলেও লকডাউনের ভয়ে কেউ করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে রাজি নন।
এদিকে গত সোমবার ও মঙ্গলবার তিন স্বাস্থ্য কর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সবাই স্বাস্থ্যবিধি না মানলে করোনার রোগী ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা চিকিৎসকদের।
সরেজমিনে হাসপাতাল ও হাট-বাজার ঘুরে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে বেশিরভাগই জ্বর, সর্দি-কাশি ও মাথাব্যাথায় আক্রান্ত রোগী। প্রতিদিন ওই সমস্ত রোগে আক্রান্ত শতাধিক রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন আবাসিক মেডিকেল অফিসাররা। তবে রোগীরা কেউ করোনা পরীক্ষার নমুনা দিতে রাজি নন।
এদিকে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে আসা লোকজন স্বাস্থ্য বিধির মানছেনা। হাট-বাজারে আসা লোকজনের মধ্যে বেশির ভাগ মানুষের মুখে মাক্স পড়তে দেখা যায়নি। আর যারা পড়েছে তাদের মুখের নিচে মাক্স পড়তে দেখা গেছে।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম যুগান্তরকে জানান, প্রতিদিনই জ্বর সর্দি-কাশির রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবাই নমুনা পরীক্ষা করতে চায়না। এছাড়াও গত দুই দিনে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখনই যদি সবাই স্বাস্থ্যবিধি না মানে তাহলে করোনা ছড়িয়ে পড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করছি। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স পড়ে চলাচল করতে অনুরোধ জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত