অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

করোনায় ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যুর রেকর্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২১ রাত ০৯:০০

remove_red_eye

৭৩০

বাংলার কণ্ঠ ডেস্ক: দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৮১তম দিনে গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১৩২ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৮১ ও নারী ৫১ জন। গতকাল এ যাবতকালের একদিনে সর্বোচ্চ ১৪৩ জন মারা যায়।
এর আগে গত ২৭ জুন ১১৯, ৩০ জুন ১১৫, ২৯ জুন ১১২ এবং আগের দিন মারা যান ১০৪ জন। এভাবে প্রতিদিনই দেশে মৃত্যুর রেকর্ড ভাঙছে।  দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৯৬ জন, ৭১ দশমিক ০২ শতাংশ এবং নারী ৪ হাজার ২৮২ জন, ২৮ দশমিক ৯৮  শতাংশ।  

গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৮ জুন থেকে মৃতের হার একই রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩০ জন এবং ষাটোর্ধ বয়সী ৬৭ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২৪ জন করে, খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। এদের মধ্যে ৯৯ জন সরকারি, ২০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১৮২ জন বেশি শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৫ দশমিক ৯০ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ বেশি।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...