অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

করোনায় দেশে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুন ২০২১ রাত ০৮:৪৭

remove_red_eye

৮০৮

বাংলার কণ্ঠ ডেস্ক : গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
 
এর আগে, গেল ১৯ এপ্রিল দেশে করোনায় ১১২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ নিয়ে দেশে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ১৭২ জনে দাঁড়ালো। গেল ২৪ ঘন্টায় দেশের ৫৫৪টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে। রবিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা দেশে শনাক্তের ৪৭৬তম দিনে এসে নমুনা পরীক্ষা বিবেচনায় দৈনিক করোনা শনাক্তের হার ২১.৫৯ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৩.৬৫ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। সে হিসেবে গত ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.৫১ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।

এদিকে, গেল ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ১১৯ জনের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৪৪ জন নারী। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৪ হাজার ১৭২ জনের মধ্যে ১০ হাজার ১১৮ জন পুরুষ এবং ৪ হাজার ৫৪ জন নারী।

তথ্যানুযায়ী শুধুমাত্র খুলনা বিভাগেই মৃত্যু হয়েছে ৩২ জনের, ঢাকা বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহে ৩ জন এবং বরিশালে ২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩৪ হাজার ৭৬১ জনের। বিশ্বজুড়ে এ করোনা শনাক্তের সংখ্যা ১৮ কোটি ১৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। বিপরীতে সারা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১৬ কোটি ৬১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন করোনায় একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

করোনায় মৃত্যুহার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো। তবে, দেশে করোনায় দ্বিতীয় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে শনাক্ত ও মৃতের সংখ্যা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...