বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জুন ২০২১ সন্ধ্যা ০৭:৫২
৭৮৬
বাংলার কণ্ঠ ডেস্ক : মাঝেমধ্যে ঘরে রাখা ডিম উধাও, এমনকি মুরগীর বাচ্চাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাতেই সন্দেহ হয় গৃহকর্তার। পরে চুলার মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ৫০টি সাপের বাচ্চা। ধারনা করা হচ্ছে, এগুলো গোখরা সাপের বাচ্চা।
শুক্রবার বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের পাট ব্যবসায়ী শওকত সেখের বাড়ির রান্নাঘরে চুলার নিচের মাটি খুঁড়ে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
শওকত সেখ জানান, বেশ কিছুদিন ধরে রান্না ঘরে রাখা ডিম, পালন করা মুরগীর বাচ্চা উধাও হয়ে যাচ্ছিল। পরে বৃহস্পতিবার একটি মুরগী মরা অবস্থায় পাওয়া গেলে ঘরে সাপ রয়েছে- এমন ধারনা হয় আমাদের।
শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলার গাড়লগাতী গ্রামের সাপুড়ে বিল্লাল মিয়াকে খরর দেই। পরে বিল্লাল মিয়া বাড়িতে এসে বিভিন্ন স্থানে খোঁজ করে রান্নাঘরের চুলার নিচের মাটি খুঁড়ে একে একে ৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে। তবে বড় ধরনের কোনো সাপ উদ্ধার করা যায়নি। ধারনা করা হচ্ছে, বড় আরো দুইটি সাপ রয়েছে।
সাপুড়ে বিল্লাল মিয়া বলেন, এখানে বড় দু’টি সাপ রয়েছে। সেই সাপ দু’টিকে খুঁজে বের করে ধরার চেষ্টা করছি।
সাপ দেখতে আসা নুরু গাজী, রমজান মোল্যা ও প্রকাশ বিশ্বাস বলেন, আমাদের গ্রামে কখনো একসাথে এতো সাপ দেখা যায়নি। আজ শওকত সেখের বাসা থেকে একসাথে এতগুলো সাপ উদ্ধার করা হলো। হয়তো বর্ষার কারণে বড় সাপ দু’টি ঘরের মধ্যে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে। আমরা এখন আতঙ্কে রয়েছি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত