অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে স্থাপন হচ্ছে আধুনিক নৌ-টার্মিনাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৩৭

remove_red_eye

৯৪২

চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে পুনঃ স্থাপন হচ্ছে আধুনিক মানের নৌ-টার্মিনাল। গত ১১ সেপ্টেম্বর বিআইডবিøটিএ’র উদ্ধারকারি জাহাজ নির্ভিক ২শ’ ৪০ ফুট দৈর্ঘ্যের বার্জ পন্টুনটি চরফ্যাসনের বেতুয়ায় নদীর লঞ্চঘাটে পৌঁছে নতুন নৌ-টার্মিনালটি পুনঃস্থাপনের কার্যক্রম শুরু করেছে।
জানা যায়, চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে দির্ঘদিন ধরে একমাত্র পন্টুনটি ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। ফলে ঢাকায় আসা-যাওয়ায় লঞ্চযাত্রীদের দূর্ভোগের সৃষ্টি হলে বিআইডবিøউটিএ’কে দায়ী করে জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে। দির্ঘদিন ধরে জনদূর্ভোগ চলতে থাকলেও নজরে আসেনি কর্তৃপক্ষের। ফলে লঞ্চ নোঙরসহ যাত্রিদের লঞ্চে ওঠানামায় দূর্ভোগ পোহাতে হয়।

অবশেষে স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক বন ও পরিবেশ জলবায়ু উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রচেষ্টায় আধুনিকমানের ২শ’ ৪০ ফুট দৈর্ঘের একটি (বার্জ পন্টুন) নৌ-টার্মিনাল পুনঃস্থাপনের কাজ শুরু হয়।
এবিষয়ে ভোলা জেলা পোর্ট অফিসার মোঃ কামরুজ্জান বলেন, ৬টি স্পার্ড ও ২টি জেটির মাধ্যমে নতুন করে উন্নতমানের এ নৌ-টার্মিনালটি পুনঃস্থাপন করা হবে যা অনেক টেকসই ও ব্যায়বহুল টার্মিনাল। বিআইডবিøউটিএ’র বিভাগীয় যুগ্ন পরিচালক রফিকুল ইসলাম বলেন, আমরা আধুনিক মানের পন্টুনটি নিয়ে এসেছি এবং যে স্থানে পুনঃস্থাপন করা হবে সেখানে পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে জনসাধারণের দূর্ভোগ কমে যাবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...