অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ঝুঁকি না নিয়ে স্থানীয় পর্যায়ে লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ০৯:০২

remove_red_eye

৭৫৯

বাংলার কণ্ঠ ডেস্ক :ঝুঁকি না নিয়ে সংক্রমণ বিবেচনায় স্থানীয় পর্যায়ে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে বিধিনিষেধ। আর সীমান্তবর্তী এলাকাসহ কিছু কিছু জেলায় চলছে স্থানীয় পর্যায়ে লকডাউন। তবে, বিধিনিষেধ আর লকডাউন যেন নামকাওয়াস্তে। ফলস্বরূপ সংক্রমণ বাড়ছে কিছু কিছু জায়গায়। যদিও লকডাউন বিশেষ কিছু জেলার জন্য, এবং সর্বত্র বিধিনিষেধ, সরকারও ভাবছে সংক্রমণ কমছে বলে সর্বত্র লকডাউন দরকার নেই। তবু, ঝুঁকি না নিয়ে, সংক্রমণ বিবেচনায় স্থানীয় পর্যায়ে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোনকিছুর তোয়াক্কা না করে যে যার মতো ঘরের বাইরে বের হচ্ছে, মানছে না স্বাস্থ্যবিধি। অনেক কিছু বন্ধ থাকার কথা বলা হলেও খোলা রয়েছে প্রায় সবই। সব মিলে বাড়ছে সংক্রমণ। এসব বিবেচনায় স্থানীয় পর্যায়ে লকডাউন ও বিধিনিষেধ কার্যকরের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হবার পর ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেয়া হয়েছে লকডাউন দেয়ার। তাই কোনও ঝুঁকি না নিতে। যেখানে যেখানে সংক্রমণ বেশি স্থানীয় প্রশাসন সেখানে সেখানে লকডাউন দিয়ে সংক্রমণ হ্রাস করার চেষ্টা করবে।'

এ বিষয়ে ইতিমধ্যে সবাইকে জানানো হয়েছে তারপরও প্রধানমন্ত্রী সবাইকে মনে করিয়ে দিতে এবং সাবধান হতে বলেছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, চলমান বিধিনিষেধ আর বাড়বে কি-না, তা সময়ই বলে দেবে।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...