অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ধর্ষণের বিচার হলো এক লাখ টাকা ও ধর্ষকের সাথে বিয়ে

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ১২:১০

remove_red_eye

৮৫৩

ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সপ্তম শ্রেণিতে পড়–য়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মেদুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই ছাত্রীর পিত্রালয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম পরিবারের দারিদ্রের সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে প্রভাবশালী মহল। ঘটনা দফারফায় শুক্রবার রাতে স্থানীয় ইউপি সদস্য জুয়েল ও সাবেক ইউপি সদস্য হাসানের উপস্থিতিতে হাসান মেম্বারের বসতঘরে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠকে ধর্ষকের সহযোগীর এক লাখ টাকা জরিমানা ও একশ বেত্রাঘাত এবং ধর্ষকের সাথে মেয়েটির বিয়ে দেয়ার রায় দেয়া হয়। সালিশের দেয়া এ সিদ্ধান্ত ধর্ষকের পরিবার মেনে নিলেও রোববার সরেজমিন ধর্ষক রাজিব ও তার সহযোগী মিরাজকে খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তরা হলেন, ওই ওয়ার্ডের দফতরি বাড়ির নাছির উদ্দিনের ছেলে ধর্ষক রাজিব ওরফে রাজু ও ধর্ষণে সহযোগিতাকারী সাদু মালের জামাতা মিরাজ। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জুয়েল জানান, অভিযুক্ত ও ভিকটিমের পরিবারের সম্মতিক্রমে সালিশ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সকালে সরেজমিন গেলে ভুক্তভোগী মাদরাসা ছাত্রী জানান, জীবিকার তাগিদে দরিদ্র বাবা কয়েক দিন আগে সাগরে মাছ ধরতে যান। আমাকেসহ ৬ ও ৮ বছরের তিন বোনকে বসতঘরে রেখে মা নানার বাড়িতে যান। ঘটনার সময় বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ছোট বোনদের ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত ১ টার দিকে মিরাজ ও রাজিব ওরফে রাজু বাইরে থেকে পেছনের দরজা খুলে ঘরে ঢুকে লাইট বন্ধ করে দেয়। আমি টের পেয়ে মোবাইলের টর্চের আলো জ¦ালালে তাদেরকে চিনতে পারি। এ সময় রাজিব আমাকে জাপটে ধরে মুখ ও হাত চেপে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ডাক চিৎকার দিলে তারা দ্রæত পালিয়ে যায়। ওই ইউপির চেয়ারম্যান প্রকৌশলী মনজুর আলম বলেন, আমি যতদুর জেনেছি ঘটনা সত্য। আমার ইউনিয়নে এ ধরণের ঘটনা এটিই প্রথম। ধর্ষণ ঘটনা মিমাংসায় সালিশের কোন সুযোগ নেই।  দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...