অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে পরকিয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ১০:০৯

remove_red_eye

৯২১

স্টাফ রিপোর্টার : ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে গভীর রাতে পরকিয়া প্রেমিকসহ স্বামীর ঘর থেকে প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ তাদের দুইজনকে জেল হাজতে প্রেরণের প্রস্ততি নিয়েছেন।
প্রত্তক্ষদর্শী ও থানা সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১০ জুন) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের ৯নং ওয়ার্ডের নিরব মিয়ার প্রবাসী ছেলে শহিউদ্দিনের স্ত্রী রেশমা বেগমকে পরকিয়া প্রেমিক শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ  শফিকের ছেলে হেলালউদ্দিনের সাথে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
এক সন্তানের মা ওই গৃহবধুর শশুড় মোঃ নিরব মিয়া জানান, বুধবার দিবাগত গভীর রাতে আমার ঘরে প্রবাসী ছেলের স্ত্রীর রুমে অন্য মানুষের উপস্থিতি টের পাই। বিষয়টি রাতে আশপাশের লোকদের জানাইলে সবাই মিলে ঘেরাও দিয়ে পুত্রবধূর রুম থেকে হেলালকে আটক করি। এরপর রাতে চৌকিদার দিয়ে পাহারায় রেখে সকালে পুলিশকে খবর দেই। চাচা শশুড় মিজান জানান, ভাতিজা বিদেশে থাকার সুযোগে সে পরকিয়ায় লিপ্ত হয়। এর আগেও সে অন্য প্রেমিকসহ ধরা পড়ে। কয়েকবার বিচার শালিস হয়। আমরা এসবের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি করে।
আটককৃত বিবাহিত প্রেমিক হেলালউদ্দিন জানান, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর মোবাইল ও ম্যাসেঞ্জারে যোগাযোগ করে গোপনে রেশমার ঘরে আসা যাওয়া করতো।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, রাতে এলাকাবাসী দুইজনকে প্রবাসীর ঘর থেকে আটক করে।  অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে জেল হাজতে প্রেরণ করার প্রস্ততি নেয়া হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...