অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

দ্রুতই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দেবে বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ০৮:৫৮

remove_red_eye

৭৫৫

বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ দ্রুতই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফিলিস্তিনকে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে বৃহস্পতিবার (১০ জুন) সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘করোনা প্রতিরোধে দেশেই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে। দ্রুতই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদন শুরুর ঘোষণা আসবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের কোন ওষুধ প্রতিষ্ঠান যৌথভাবে এই উৎপাদনে যাবে সেটা সংশ্লিষ্টরা (স্বাস্থ্য মন্ত্রণালয়) দেখবেন। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারাই উৎপাদনে যেতে পারে।’

তিনি বলেন, ‘ভ্যাকসিন উৎপাদনে সফল হলে বাংলাদেশ পরবর্তী সময়ে দেশের চাহিদা মিটিয়ে ভ্যাকসিন রফতানিও করতে পারবে।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশ চীন এবং রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুই দেশের সঙ্গেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দুই দেশের উৎপাদিত একাধিক ভ্যাকসিন বাংলাদেশে যৌথভাবে উৎপাদন করা হবে। সামনের সপ্তাহে এই বিষয়ে ঘোষণা আসতে পারে।

চীন থেকে ভ্যাকসিন আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৩ জুন চীন থেকে ছয় লাখ উপহারের ভ্যাকসিন দেশে আসবে। তবে চীন থেকে কত ভ্যাকসিন আসবে, বা কবে আসবে এ বিষয়ে বিস্তারিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে।’

সারাবাংলা/জেআইএল/পিটিএম

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...