অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার মেঘনায় ও তেতুঁলিয়ায় নদীতে ধরা পড়ছে প্রচুর ইলিশ, বাজারে চড়া দাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৩৩

remove_red_eye

৭৬২

আকতারুল ইসলাম আকাশ || দক্ষিণের অভ্যন্তরীণ নদ-নদী এবং সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত দুই দিনে ভোলা থেকে দেড় হাজার মনেরও বেশি ইলিশ গিয়েছে ভোলা থেকে বিভিন্ন মোকামে। কিন্তু তারপরও দাম চড়া।
ইলিশ আড়তদাররা বলছেন, বছরের বেশিরভাগ সময় অভ্যন্তরীণ নদ-নদীতে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও গত কয়েকদিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে মৎস্যজীবিরা খুশি।
কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে না পাড়ায় মোকামে সাগরের ইলিশ আসছে না। তাই দাম কিছুটা বেশি। ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে ডিম ছাড়তে সমুদ্রের লবণ পানি ছেড়ে অভ্যন্তরীণ নদ-নদীর মিঠা পানিতে উঠে আসছে ডিমওয়ালা ইলিশ। নিষেধাজ্ঞার আগে ও পরে অভ্যন্তরীণ নদ-নদী এবং সাগর মোহনায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে বলে আশা করেন তিনি।
মঙ্গলবার সকালে ভোলার ধনিয়া ইলিশ মোকামে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। অভ্যন্তরীণ নদ-নদী ও সাগর মোহনায় আহরিত ইলিশ আসছে ট্রলার বোঝাই করে। শ্রমিকরা ঝুড়ি ভরে ইলিশ উঠাচ্ছেন আড়তে। আড়তগুলোতে বিভিন্ন সাইজের লট ইলিশ হাক মেরে প্রকাশ্য ডাকে বিক্রি হচ্ছে। মঙ্গলবার ভোলা ধনিয়া ইলিশ মোকামে কেজি সাইজের প্রতি মণ ইলিশ ৪০ হাজার, রপ্তানিযোগ্য এলসি সাইজ (৬’শ থেকে ৯শ’) প্রতি কেজি ৩২ হাজার এবং ৫শ’ গ্রাম সাইজের প্রতি কেজি পাইকারি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়।

ইলিশ আড়তদার কামাল বলেন, এবার বেশির ভাগ সময়ই অভ্যন্তরীণ নদ-নদী ছিলো প্রায় ইলিশ শূন্য। মাসখানেক আগে সমুদ্রে কিছু ইলিশ ধরা পড়ছিলো। তখন নদ-নদীতে ইলিশ পাওয়া যায়নি। গত কয়েক দিন ধরে অভ্যন্তরীণ নদ-নদী এবং সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে প্রচুর পরিমাণ ইলিশ। কিন্তু সাগরের ইলিশ না আসায় মোকামে ইলিশের দাম চড়া৷
আরেক আড়তদার মোঃ রাকিবুল হাসান মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে সাগরে যেতে পারেনি। এ কারনে সাগরের ইলিশ আসছে না। অভ্যন্তরীণ নদ-নদীতে গত কয়েকদিন ধরে কিছু ইলিশ ধরা পড়লেও চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম কমছে না।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...