অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভারতের কাছে হেরে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন জামাল ভূঁইয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ০৮:৩২

remove_red_eye

৯৩২

বাংলার কণ্ঠ ডেস্ক : ভারতের শেষ ১২ মিনিটের ঝড়। লন্ডভন্ড বাংলাদেশ। মর্যাদার লড়াইয়ে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার আরেকবার প্রমাণ দিলো ভারত। কিন্তু ভারত কী এমন কোনো দল যারা বাংলাদেশকে এভাবে হারিয়ে দিলো? সোমবার রাতের ম্যাচের পর এমন প্রশ্ন এখন ফুটবলাঙ্গনে।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন। ভারতের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের নেতৃত্ব দিতে গিয়ে জামালের চোখে যে ভুল ও দুর্বলতাগুলো পড়েছে তার কারণ তিনি নিজেও জানেন না।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ; কিন্তু আফগানিস্তান ও ভারত তো এক জিনিস নয়। জামাল বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে অনেক ভালো খেলেছিলাম। অনেক সুযোগ পেয়েছিলাম। ভারতের বিপক্ষে আমরা বেশি সুযোগ তৈরি করতে পারিনি। এটা নিয়ে আলাপ করতে হবে- কেন আমরা বল পজেশন রাখতে পারিনি। আর মিস পাস বেশি হয়েছে এবং সামনের ম্যাচে আমাদের কি করতে হবে।’

বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। প্রথম ১০ মিনিটে গোছালো ফুটবল- একটি আক্রমণও ছিল। এই ম্যাচে আসলে কী উদ্দেশ্য ছিল জামালদের? অধিনায়ক বলেছেন, ‘আমরা অবশ্যই জিততে চেয়েছি। প্রথম ১০ মিনিট ভালোও ছিল; কিন্তু এরপর আমরা বেশি নিচে নেমেছি, বেশি ডিফেন্স করেছি। প্রেসিংয়ে আরও ১০-১৫ মিটার সামনে করলে ভালো হবে, আমি মনে করি এটা। ভারতের বিপক্ষে আমি মনে করি, এনার্জি কমে গিয়েছিল। ফ্রেসলেগ ছিল না।’

ম্যাচে সবচেয়ে হতাশার ছিল বল দখলে রাখতে না পারা, বল পেয়েও ভারতের খেলোয়াড়দের পায়ে তুলে দেয়া। তাহলে কি ভালো খেলতেই হবে, জিততেই হবে- এমন কোনো চাপ ছিল? ‘অবশ্যই আমরা জিততে চেয়েছি। কারণ, এটা একটা মর্যাদার ম্যাচ। সাউথ এশিয়ান এল ক্লাসিকো। সবাই জিততে চেয়েছে; কিন্তু আমরা তো বল রাখতে পারি না। এটা তো মেইনলি ডিসকাস করেছি। সবাই আমরা আলোচনা করেছি বিষয়টি নিয়ে। আমরা কেন বল রাখতে পারি না? বল পজেশনে আরো ইমপ্রুভ করতে হবে। মিস পাসও বেশি করেছি। আমাদের পাসিংয়েও আরো ভালো করতে হবে। এ বিষয়গুলোই আমরা বেশি পর্যালোচনা করেছি। আমরা কেন শেষ ১২ মিনিট এত নিচে চলে গেছি? এখন আমাদের সামনে ম্যাচ আছে ওমানের বিপক্ষে। সেখানে ভালো করতে হবে’- বলছিলেন জামাল ভূঁইয়া।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...