বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুন ২০২১ রাত ১০:৩৩
৭৬৬
বাংলার কণ্ঠ ডেস্ক : আটদিন পর সিলেট আবার কেঁপে উঠল ভূমিকম্পে। সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই দফায় কেঁপে ওঠে এই পুণ্যভূমি।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী এতথ্য নিশ্চিত করেন।
সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার হালকা ভূমিকম্প অনুভূত হয়। পরে ৬টা ৩০ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৮। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব ১৮৮ কিলোমিটার বলে জানা গেছে।
ঢাকা আবহাওয়ায় অধিদফতর এবং ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম জানান, ৬টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে ভূ-কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৮। তিনি বলেন, দুইবার ঝাঁকুনি অনুভব হলেও এটি একই ভূমিকম্পের ঝাঁকুনি হিসেবেই ধরে নেয়া হচ্ছে।
এক মিনিটের মধ্যে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেটের মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। এসময় নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকার লোকজন বহুতল ভবন ও মার্কেট থেকে হুড়োহুড়ি করে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই আবার দিগ্বিবিক ছোটাছুটি করা শুরু করেন। তবে ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে সর্বশেষ গত ৩০ মে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর ৪টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে দুই দশমিক ৮ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়।
তার আগের দিন অর্থাৎ ২৯ মে দেশের ইতিহাসে প্রথমবারের একদিনে চার দফা ভূ-কম্পন অনুভূত হয় সিলেটে। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশে ছিল।
এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে একই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ২০২০ সালের এপ্রিলে সিলেট অঞ্চলে আরেকটা ভূমিকম্প হয়। এগুলো ছোটমাত্রার ভূমিকম্প ছিল।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুল ইসলামের মতে, সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে। বিশেষ করে তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ।
এদিকে ২৯ মে ভূমিকম্পের পর সিলেট নগরের পনিটুলার দুটি বহুতল ভবনে হেলে পড়েছে। ২৯ ও ৩০ মে পাঁচ দফা ভূকম্পনের পর নগরের ৬টি ঝুকিপূর্ণ মার্কেট ১০ দিনের জন্য বন্ধ করে দেয় সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এই মার্কেটগুলো এখনো বন্ধ রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত