হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৭ই জুন ২০২১ রাত ০৮:২৭
৭৯৩
হাসনাইন আহমেদ মুন্না : জেলার দৌলতখান উপজেলার মদনপুর চর এলাকা থেকে আজ জলদস্যু জাহাঙ্গির বাহিনীর প্রধান জাহাঙ্গিরসহ ৩ জনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার বিকাল সাড়ে ৩ টায় আটক হওয়া অপর দুই ডাকাত হলো নুর আলম (৩৯) ও আব্দুর রহিম (৪৭)। এসময় ৩টি দেশীয় পিস্তল, ২ টি রামদা ও ২ টি করাত উদ্ধার করা হয়েছে। দস্যু জাহাঙ্গিরের বিরুদ্ধে ভোলাসহ বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।
কোষ্টগার্ডের ল্যাফট্যানেন্ট তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড খবর পায় যে মদনপুর চরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে জাহাঙ্গির ও তার বাহিনীর সদস্যরা। বিকেলে অভিযান চালালে কোষ্টগার্ড দেখে তারা গুলি ছোড়ে। কোষ্টগার্ডও পাল্টা গুলি করে। এসময় উভয় পক্ষের ১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে দৌড়ে পালানোর চেষ্টাকালে জাহাঙ্গিরসহ ৩ জনকে দেশী অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরো বলেন, জাহাঙ্গিরের বিরুদ্ধে মেঘনা নদীতে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তাদের বাড়ি লক্ষিপুর জেলার কমলনগর এলাকায়। তাদের থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত