অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজে মুশফিকের না, ছুটি দেবে বিসিবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুন ২০২১ রাত ০৮:০৪

remove_red_eye

৭৮৩

বাংলার কণ্ঠ ডেস্ক : দুই জনপ্রিয় দল আবাহনী আর মোহামেডানের প্রথম পরাজয়ের দিনে হঠাৎ খবর, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান না মুশফিকুর রহীম।

সত্যিই মুশফিক জিম্বাবুয়ের সফরের টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না? এ প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেন, ‘এখন পর্যন্ত ছুটির আবেদন পাইনি আমি।’

তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন, মুশফিক তাকে জিম্বাবুয়ের বিপক্ষে টি -টোয়েন্টি সিরিজ না খেলার কথা জানিয়েছেন।
আজ সন্ধ্যায় জাগো নিউজকে নান্নু বলেন, ‘গতকাল (রোববার) মুশফিক আমাকে ফোন করে জানিয়েছে, সে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় না।’

মুশফিকের এই না চাওয়াই কি চূড়ান্ত? তবে কি সাকিব আল হাসান আর তামিম ইকবালের পর ব্যক্তিগত বা পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নেবেন দলের অন্যতম ভরসা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানও?

এই ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘আমাকে মানে প্রধান নির্বাচককে মৌখিকভাবে জানানোই সব না। এরপর ক্রিকেট অপারেশন্স বরাবর চিঠি দিয়ে ছুটির আবেদন করতে হবে। সেটাও চূড়ান্ত না। আসল হচ্ছে বিসিবি তার সে ছুটির আবেদন মঞ্জুর করবে কি না।’

বিসিবি মুশফিকের ছুটির আবেদন মঞ্জুর করলেই কেবল আমরা এবং টিম ম্যানেজমেন্ট তাকে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের বাইরে রাখব। আর ছুটির আবেদন মঞ্জুর না হলে মুশফিককে খেলতে হবে।

এদিকে বিসিবি মুশফিকের আবেদন মঞ্জুর করবে কিনা, সেই ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিসিবি এর আগে সাকিব ও মোস্তাফিজের আইপিএলের পরে অংশ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কাজেই মুশফিক ছুটি চাইলেই তা মঞ্জুর করে ফেলবে বিসিবি, সেটা ভাবার অবকাশ নেই। ছুটি দেয়া কিংবা না দেয়ার এখতিয়ার পুরোটাই বিসিবির হাতে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...