অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেডক্রিসেন্টের ত্রান বিতরণ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

৫৪৫

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ঘূর্নীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট।  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে প্রথমে ধাপে ইয়াসে ক্ষতিগ্রস্ত ২শত ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে ত্রান প্রদান করা হয়। ত্রান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসাবে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম এর সভাপত্বিতে এ সময় আরো উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া,  ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম,উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্যাহ অনি চৌধুরী, এনডিডবিøউআরটি সদস্য বরকত, ইউনিটের (এনডিআরটি) সদস্য সাদ্দাম  হোসেন,সহ রেডক্রিসেন্ট সোসাইটির  ভলেন্টিয়াররা এসময় উপস্থিত ছিলেন।
ত্রান বিতরন অনুষ্ঠানে বক্তরা বলেন, আর্তমানবতার সেবায় যেকোন দুর্যোগে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সবার আগে সাড়া দেয়। তারই ধারাবাহিকতায় ঘূর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকট বা অসুস্থ্য হয়ে না পড়ে সেজন্য রেডক্রিসেন্ট রেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে ভোলা জেলার উপকুলীয় উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন।ক্ষতিগ্রস্ত ৪শত পরিবারের মাঝে চিনি, চিড়া, বিশুদ্ধ পানি, সাবান, বিস্কুট, সার্জিকাল মাস্ক, স্যালাইন, ফুড প্যাকেজ, হাইজিন প্যাকেজ ও তারপলিন বিতরন করা হয়েছে।
উল্লেখ্য একই দিনে উপজেলার মনপুরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটি ২ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রানবিতরন অব্যাহত থাকবে বলে জানান ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের  সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...