অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

জুনে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে ৮৪২ টাকা নির্ধারণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২১ রাত ০৮:৫২

remove_red_eye

৭৫৯

 বাংলার কণ্ঠ ডেস্ক : জুন মাসের জন্য দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম আরেক দফা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি।

১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪২ টাকা, যা আগের মাসে ৯০৬ টাকা ছিল।

ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য প্রতিকেজি এলপিজির দাম ঠিক হয়েছে মূসক ছাড়া ৬৫ টাকা ৭২ পয়সা, যা মূসকসহ ৭০ টাকা ১৭ পয়সা পড়বে।

সে অনুযায়ী ১২ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি বা অন্যান্য ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক হবে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী সৌদ আরমকো কোম্পানির দামের সঙ্গে সমন্বয় করে সোমবার এলপিজির এই নতুন দর ঘোষণা করেছে বিইআরসি।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাম কমানোর কারণ ব্যাখ্যা করে বলেন, মে মাসের কন্ট্রাক্ট প্রাইসের ভিত্তিতে জুন মাসের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে।

মে মাসে সৌদি আরামকোর প্রোপেনের দাম প্রতি মেট্রিক টন ৪৯৫ ডলার এবং বিউটেন প্রতি মেট্রিক টন ৪৭৫ ডলার ছিল। ৩৫ অনুপাত ৬৫ হিসাবে প্রোপেন ও বিউটেনের মিশ্রণ করার পর গড় মূল্য দাঁড়ায় প্রতি টন ৪৮২ দশমিক ৫০ ডলার, যা এপ্রিল মাসের তুলনায় ৫৮ দশমিক ৫০ ডলার কম। সেই বিবেচনায় দেশের বাজারের জন্য জুন মাসের নতুন দর ঠিক করা হয়েছে।

পাশাপাশি মে মাসে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৯৫ পয়সা। ক্রয় মূল্য কমে যাওয়ায় তা ভ্যাটকেও কিছুটা প্রভাবিত করেছে, সেটাও বিবেচনা করেছে বিইআরসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত(রেটিকুলেটেড পদ্ধতি) এলপিজির দাম প্রতি লিটার ৬৩ টাকা ৪৭ পয়সা (মূসকসহ ৬৭ টাকা ৮৭ পয়সা) ধরা হয়েছে। মে মাসে এই দর ছিল ৭৩ টাকা ২০ পয়সা।

অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে ৪১ টাকা ৭৪ পয়সা ঠিক করা হয়েছে জুন মাসের জন্য, যা মে মাসে ছিল প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা।

গত ১২ এপ্রিল প্রথমবারের মত দেশে এলপিজির দাম নির্ধারণের পর মাসে মাসে সৌদি আরমকোর কন্ট্রাক্ট প্রাইসের ওপর ভিত্তি করে দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী এ নিয়ে দুইবার দাম পুনর্নির্ধারণ করা হল। দুইবারই ধাপে ধাপে দাম কমে এসেছে।

ভোক্তাদের অভিযোগ, কমিশনের পুনর্নির্ধারণে দাম কমলেও বাজারে সেই দামে সিলিন্ডার মেলে না। ঢাকাতেই ১২ কেজি এলপিজির সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার টাকার বেশি দামে।

এ বিষয়ে এক প্রশ্নে বিইআরসি চেয়ারম্যান বলেন, “বাস্তবায়নের একক দায়িত্ব বিইআরসির নয়, এটা সবার দায়িত্ব। বাণিজ্য মন্ত্রণালয় ও খনিজ সম্পদ বিভাগকে চিঠি দিয়ে দাম কার্যকর করার উদ্যোগ নিতে বলেছে বিইআরসি। সূত্র : জনকণ্ঠ

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...