বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৪৫
৮৯৬
আকতারুল ইসলাম আকাশ : ভোলার পশ্চিম ইলিশায় নাছিমা বেগম (৩২) নামে বুদ্ধি প্রতিবন্ধি গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের স্ত্রী। শনিবার বিকেলের দিকে ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, একই ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের মোঃ খোরশেদ মিস্ত্রির ছেলে মোঃ ইসমাইলের সাথে ১৮ বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে তিন কন্যা সন্তান রয়েছে। নিহত নাছিমা মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। প্রায় সময়ই মাঝে মধ্যে সে বিভিন্ন জায়গায় চলে যেত।
নিহত নাছিমার স্বামী মোঃ ইসমাইল হোসেন বলেন, আমি আশা সমিতি অফিসে বাবুর্চির কাজ করি। সকালে খাওয়া দাওয়া করে আমি অফিসে চলে যাই। বিকাল সাড়ে তিনটার দিকে আমার কাছে খবর যায় আমার স্ত্রী আতœহত্যা করেছে।
নিহত নাছিমার মা কহিনুর বেগম বলেন, আমার জামাই সকালে কাজ করতে আশা অফিসে যায়। আমার বড় নাতিন সকাল ১০টার দিকে স্কুলে যায়। বাকি দুই নাতিন দুপুরে দিকে আমার ঘরে আসে। পরে বিকাল সাড়ে তিনটার দিকে আমি নাতিন দুইটাকে নিয়ে তাদের বাড়িতে যাই। গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। পরে দরজা খুলে ভিতরে গিয়ে দেখি মেয়ে গলায় ওড়না পিছিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকেরা এসে গলার ওড়না কেটে তাকে মাটিতে নামায়।
ইউপি সদস্য মোঃ ইব্রাহীম জানান, নাছিমা মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। তিন মাস আগেও সে অন্য এক জায়গায় চলে গিয়েছে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল জানান, প্রাথমিকভাবে আতœহত্যার কিছু নমুনা পাওয়া গেছে। সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত