অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডে বন্যার আশঙ্কায় জরুরি অবস্থা জারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২১ রাত ০৮:২৬

remove_red_eye

৮৫৩

বাংলার কণ্ঠ ডেস্ক : নিউজিল্যান্ডের ক্যান্টেরবারি প্রদেশে ভারি বর্ষণের ফলে বন্যা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় রোববার জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এএফপির। 

জরুরি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্রিস ফাফোই ওই প্রদেশের দক্ষিণাঞ্চল সফর শেষে বলেছেন, প্রায় তিন হাজার বাড়িঘর হুমকির মুখে রয়েছে। সেখানকার লোকজনদের যদি অন্যত্র সরিয়ে নেয়ার দরকার হয় সেজন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

ফাফোই বলেছেন, ‘বৃষ্টি অন্তত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। সেখানে ভারি বর্ষণ হবে এবং কর্তৃপক্ষ আজ রাতে নদীপৃষ্ঠের উচ্চতার দিকে নজর রাখবে।’
 নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ ওই অঞ্চলে বিরল ‘লাল সতর্কতা’ জারি করেছে। ওই অঞ্চলে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে। 

ক্যান্টেরবারি প্রদেশের প্রধান শহর ক্রাইস্টচার্চে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এটি মে মাসের সর্বোচ্চ গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি। 

ক্যান্টেরবারি সিভিল ডিফেন্স জরুরি ব্যবস্থাপনা গ্রুপের নিয়ন্ত্রক নেভিল রেইলি নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন, প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে কারণ কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। 

তিনি আরও বলেন, ‘অনেকগুলো জরুরি পরিকল্পনা রয়েছে যেন যদি খারাপ কিছু ঘটে সেক্ষেত্রে আমরা লোকজনদের বের করে এনে অন্য কোথাও যাওয়ার সুযোগ দিতে পারি।’

রেইলি বলেন, ‘আজ আমরা সত্যিই সারা রাত দম চেপে ধরে রাখব।’

ক্যান্টেরবারি প্রদেশের অন্যতম বড় শহর অ্যাশবার্টনের মেয়র নিল ব্রাউন বলেছেন, আশবার্টন নদী উপচে পানি চলে এলে অন্তত চার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া লাগতে পারে।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...