অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় স্যাটেলাইট ক্লিনিকে ৮ মাসে বিনা মূল্যে চিকিৎসা পেলো অর্ধ লক্ষাধিক মানুষ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৪২

remove_red_eye

১২৬৩

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার ৭ উপজেলায় চলতি বছরের গত ৮ মাসে ৫৫ হাজারেরও বেশি মানুষ স্যাটেলাইট ক্লিনিক থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিনে ১৮’শ ৩১টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবা, পরিবার পরিকল্পনা সেবাসহ বিভিন্ন সেবা প্রদাণ করা হয়েছে। এতে করে পল্লী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতাসহ চিকিৎসা সেবা সেবা নিশ্চিত করা হচ্ছে। আর ঘরের কাছে এমন সেবা পেয়ে খুশি গ্রামীণ মানুষ।
পবিার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, এসব সেবার মধ্যে গর্ভকালীন সেবা পেয়েছে ৬ হাজার ৬১১ জন নারী, প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে ২ হাজার ৬৩৪ জন, শিশু রয়েছে ৭ হাজার ৯৪২জন, খাবার বড়ি পেয়েছে ১ হাজার ৫৮১ জন, কনডম পেয়েছে ৩৫৮ জন, ইনজেকশন দেওয়া হয়েছে ৪ হাজার ৫৪৬ জন, আইইউডি পেয়েছে ৬২ জন, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য সেবা পেয়েছে ৮ হাজার ৫৩ জন ও সাধারণ রোগী সেবা দেওয়া হয়েছে ২৩ হাজার ৯৯৫ জন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হক আযাদ বলেন, প্রত্যেক ইউনিয়নে মাসে ৪টি করে স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম অনুষ্ঠিত হয়। গ্রামের বৃহৎ বাড়িগুলোতে অর্থাৎ যেসকল বাড়ি স্থানীয়ভাবে সবাই চেনেন এমন বাড়িতে সপ্তাহে ১ দিন এর কার্যক্রম চলে। এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে এই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হয়।
তিনি আরো বলেন, এখানে আগত রোগীদের সাধারণ চিকিৎসা ও ঔষুধ সেবার পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত, পরিবার পরিকল্পনা, পুষ্টি ইত্যাদী নানান ধরনের সেবা দেওয়া হয়। একইসাথে তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে। ফলে মানুষের মধ্যে এই কার্যক্রমের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ পরিদর্শীকা আফিয়া আক্তার বলেন, যেই বাড়িতে ক্লিনিকের কার্যক্রম অনুষ্ঠিত হয় সেখানে আসার জন্য আগের দিন আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণা চালায়। এখানে বলা যায় সব ধরনের রোগীই আসেন। সাধারণ রোগী সেবার পাশাপাশি মা, শিশু ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন করতে স্যাটেলাইট ক্লিনিকের গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন তিনি।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কালুপুর এলাকার জলিল সিকদারের বাড়িতে স্যাটেলাইট ক্লিনিকে সেবা নিতে এসেছেন রহিমা বেগম ও সাহিদা বানু। তারা জানান, রহিমা ৫ মাসের ও সাহিদা ৭ মাসের গর্ভবতী। তাই তারা এসেছেন গর্ভকালীন সেবা নেয়ার জন্য। তারা দরিদ্র বলে সদরে গিয়ে চিকিৎসা গ্রহণ সম্ভব হয়না। কাছাকাছি হওয়ায় স্যাটেলাইট ক্লিনিকই তাদের একমাত্র ভরশা বলেন তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...