অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে দেড় কোটি টাকার মাছের ক্ষতি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২১ রাত ১১:১৪

remove_red_eye

৮৫৫

ঘূর্ণিঝড় ইয়াস

দৌলতখান প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ¡াসে ভোলার দৌলতখান উপজেলায় ৯৫টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৭৪ মেট্রিক টন মাছ ও অবকাঠামো মিলে এক কোটি ৬১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝড়ে পুকুর ও ঘেরের মাছ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা।
এদের কেউ আবার ধার-দেনা বা ঋণ নিয়ে পুকুরে মাছের চাষ শুরু করছেন। কিন্তু ঝড়ের কারণে তাদরে মাথায়ও হাত পড়েছে। ক্ষতিগ্রস্ত অনেকেই ঘুরে দাঁড়াতে পাড়ছেন না। তাদের মধ্যে অনেকেই গত বছরের ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতি এখনও ঠিকমত পুসিয়ে উঠতে পারেন নি। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দৌলতখান উপজেলায় ৫৫ হেক্টর জমির সবজি আক্রান্ত হয়েছে। এতে চাষীরাও ভেঙে পড়েছেন। এছাড়াও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দৌলতখান  উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়নের পুকুরের মাছ পানের বরজ  বসতঘর ও রবি শস্য পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাজিপুর , মদনপুর ইউনিয়নের চরের বাসিন্দাদের। নদীতে মাছ শিকার আর জমি চাষাবাদ- এই দুই পেশা সেখানকার মানুষের। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবার অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি সেখানে। আধুনিক এ সভ্যতার যুগেও এসব এলাকার মানুষ বেঁচে রয়েছেন চরম অবহেলায় মধ্যে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় সরকারি সাহায্য সহযোগীতাও  পৌঁছায় নি তাদের কাছে।
হাজিপুর চরের ইউপি সদস্য আবুতাহের জানান, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অনেক পরিবারের গরু, মহিষ, পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়াও ঘর বাড়ি প্লাবিত হয়ে অনেকের গরু,মহিষ, ছাগল, মুরগি, মারা গেছে। সরকারি ভাবেও এখনও তারা কোন সহায়তা পায়নি। অনেকে এখনও রান্ন করতে পারেনি জোয়ারের পানির কারণে।
মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু মিয়া জানান, ‘পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রায় সাড়ে চার কিলোমিটার ইটের রাস্তা , সাড়ে এগারো কিলোমিটার কাচা রাস্তা ভেঙে গেছে। রাস্ত ঘাট ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে  জেলেদের নৌকা ও ট্রলার নদীর ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় শতাধিক ঘর-বাড়ি। এবং ১৪টি সরকারি আবাসনের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ‘ক্ষয়ক্ষতির তালিকা আমরা ঊধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সরকারের পক্ষ থেকে কোন সহায়তা এলে আমরা তা বিতরণ করবো। তিনি জানান,‘ক্ষতিগ্রস্ত পুকুরগুলো পরিদর্শন করেছি। ঘূর্ণিঝড় ইয়াসের আগে মাছ চাষীদের  ঘের রক্ষার জন্য চারপাশে নেট দেয়ার জন্য বলা হয়ছে। এর সু-ফল অনেক মাছ চাষীরা পেয়েছেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...