বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে মে ২০২১ রাত ০৯:১৮
৭৬৪
বাংলর কণ্ঠ ডেস্ক : দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। আগের দিন মৃত্যু হয়েছিল ৩১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু বাড়লেও নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে।
আগের দিন ১৪ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা হলেও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৮৪টি। আগের দিন ১ হাজার ৩৫৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১ হাজার ৪৩।
শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৫০২টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে এই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৬১১টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৮৪টি। আগের দিনের চেয়ে এই সংখ্যা প্রায় ২ হাজার কম। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৯ লাখ ১৫ হাজার ৫৮টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে এক হাজার ৪৩টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১৮৭ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ।
দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে ১২ হাজার ৫৪৯ জন মারা গেলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে ৩৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও একজন বাসায় মারা গেছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ, ১০ জন নারী। তাদের অর্ধেক, অর্থাৎ ১৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ছয় জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী চার জন মারা গেছেন।
এদিকে, এই ৩৮ জনের মধ্যে সর্বোচ্চ আট জন মারা গেছেন ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ সাত জন করে মারা গেছেন রাজশাহী ও খুলনা বিভাগে। একই সময়ে পাঁচ জন মারা গেছেন সিলেট বিভাগে, চার জন করে মারা গেছেন চট্টগ্রাম ও রংপুর বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দুই জন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে। সূত্র সারা বাংলা
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত