অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনের চরাঞ্চলে ২০ হাজার মানুষ পানিবন্ধি

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মে ২০২১ রাত ১০:৩৪

remove_red_eye

৭৭১

তজুমদ্দিন সংবাদদাতা : ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে ভোলার তজুমদ্দিনের পাঁচটি বিচ্ছিন্ন চরের প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এসব অধিকাংশ চরগুলোতে কোন সাইক্লোন সেল্টার না বা উঁচু দালান না থাকায় দূর্যোগকালীন সময়ে আশ্রয় নিতে না পারার শঙ্কায় আছে চরের বাসিন্দারা। আবহাওয়া বা ঘূর্ণিঝড়ের আগাম কোন বার্তাও জানেনা এদের অনেকেই। যারফলে জীবন ঝুঁকির পাশাপাশি গবাদিপশু ও গৃহস্থলি মালামাল নিয়ে চরবাসী রয়েছে চরম উৎকন্ঠায়।  
ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে মঙ্গলবার দুপুর ১২ টায় মেঘনা নদীর স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট উচ্চতার জোয়ারের পানিতে তলিয়ে যায় উপজেলার চর-নাছরিন, চর-মোজাম্মেল, সিডার চর, চর শাওন ও চর জহিরউদ্দিনের নিন্মাঞ্চল। এসব বিচ্ছিন্ন চরগুলোতে কোন টেকসই বাঁধ নির্মিত না হওয়ায় ঝড় জলোচ্ছাসে ভোগান্তিতে পড়ছেন তারা। আজকের স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট জোয়ারের ফলে পানিবন্দি হয়ে পড়ে এসব চরের প্রায় ২০ পরিবার। এতে প্রায় অসংখ্য ঘড়-বাড়ির আঙ্গিনা পানিতে ডুবে গেছে। অনেকের গরু-ছাগল ও মহিষ জোয়ারে ভেসে গেছে। পুকুরের বাঁধ ডুবে মাছ চলে গেছে। বিকেল ৫ টায় জোয়ারের পানি নেমে গেলেও বেশকিছু এলাকায় পানি আটকে আছে।
সিডার চরের বাসিন্দা “চরের মানুষ ঘূর্ণিঝড় ‘ইয়াস’র এর খবর জানেই না। আশ্রয়কেন্দ্রে যাওয়া বা দুর্যোগকালীন সচেতন থাকার বিষয়ে কোন সংস্থা আগে থেকে প্রচার করেনি। ফেসবুকে ঘূর্ণিঝড়ের কথা জেনে ব্যক্তি উদ্যোগে আমরা কয়েকজন কিছু মানুষকে বলি। পরে তারা গবাদিপশুগুলো মুজিব কেল্লায় নিয়ে রাখে।”

চর নাছরিনের বাসিন্দা মোঃ শাকিল জানান, বিকেলে সিপিপি’র কয়েকজন সদস্য মুখে মুখে ঘূর্ণিঝড়ের বার্তা দিচ্ছে। এখানে উচু কোন সাইক্লোন সেল্টার না থাকায় চরের বসবাসরত মানুষগুলো ঝুঁকিতে রয়েছে। সংকেত বাড়ার সাথে সাথে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া প্রয়োজন।
চর মোজাম্মেলের আরিফ হোসেন জানান, বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। বেশ কিছু কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।

তজুমদ্দিন সিপিপি’র সহকারী পরিচালক মাজহারুল হক জানান, চর নাসরিনে সিপিপির একটি টিম আজ (মঙ্গল বার) বিকেল থেকে কাজ শুরু করেছে। প্রতিটি চরের মসজিদের মাইকে মানুষকে সতর্ক থাকার জন্য বলা হবে। এখন স্থানীয় সতর্ক সংকেত এর সময় মুখে মুখে প্রচারের বিধান, পরবর্তীতে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি বিবেচনা করে প্রয়োজনীয় প্রচারণা চলবে। দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে মোকাবেলা করতে সিপিপি প্রস্তুত আছে।  
 
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...