বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:০৬
৯৮৯
আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ডে আব্দুল মালেক সেরান বাড়ির মোঃ আব্দুল মালেকের পুত্র বধূ মোসাঃ জেসমিন বেগমের (২০) উপর হামলা চালায় একদল দুর্বৃত্তরা। আহত জেসমিন বেগম ভোলা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের অতিরিক্ত ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার ভোররাতে শশুড় বাড়িতে এই ঘটনা ঘটে। আহত জেসমিন বেগমের স্বামীর নাম মোঃ ইব্রাহিম খলিল, পিতাঃ মোঃ ইয়াছিন বেপারী। জেসমিন বেগম জানান, ভোর রাত প্রায় সাড়ে চারটার দিকে তিনি গোসল করার জন্য একা পুকুরের ঘাটে যান। মুখোশ পড়া ৩-৪ জন লোক হঠাৎ করে তাকে পিছন থেকে ঝাপটিয়ে ধরে। তার মুখ তোয়ালে দিয়ে বেঁধে তার নাক ও কানের স্বর্নলংকার নিয়ে যায়। দুর্বৃত্তদের সাথে ঝাপটা ঝাপটির এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে চুরিঘাত করে। চুরিঘাতের ফলে তার দুই হাত ও পেট রক্তাক্ত হয়।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় বলেছিলো ” তোর জামাইয়ের সাথে আমাদের কথা হয়েছে তোকে মারতে পারলে আমাদেরকে দশ হাজার টাকা দিবে “।
পরে তার ডাক চিৎকারে ঘরে থাকা শশুড় শাশুড়ি তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। জেসমিন বেগমের স্বামী মোঃ ইব্রাহিম খলিল দুর্বৃত্তদের কথাটি অস্বীকার করে বলেন, রাত প্রায় তিনটার দিকে আমি গোসল করে নদীতে মাছ ধরতে যাই। তখন সে ঘুমিয়ে ছিলো। পরে আমার কাছে খবর যায় রাতে সে গোসল করতে গেলে কে বা কারা তাকে পিছন থেকে ধরে নাক কানের স্বর্নলংকার নিয়ে যায়। তার সাথে আমার কোন মনোমালিন্য হয়নি। এই বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত