অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে তিন ফিশিংবোট মালিককে জরিমানা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২১ রাত ১১:০৬

remove_red_eye

৭৩৬

দৌলতখান প্রতিনিধি : বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে   ঘাটে ফিরে এলে দৌলতখানে তিন ফিশিংবোট মালিককে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ। এসময় ফিশিংবোটে মজুদকৃত দেড় মন  সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত  মাছ নিলামে ১৭ হাজার ১৫০ টকায় বিক্রি করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ‘২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গত রোববার নিষেধাজ্ঞা অমান্য করে সুমদ্রে মাছ শিকার করে তিনটি ফিশিংবোট উপজেলার পাতারখাল মাছঘাট এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ফিশিংবোট মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সামুদ্্িরক মাছ নিলামে বিক্রি করা হয়।
এদিকে সোমবার উপজেলা মৎস্য বিভাগের অভিযানে দৌলতখানের সুবেদারের মোড় সংলগ্ন রিপন মিয়ার মাছঘাট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, ৬০ কেজি ইলিশের পোনা , একটি ইঞ্জিনচালিত নৌকা ও অবৈধ ভাবে মাছ শিকার করার ১০০ খুঁটি জব্দ করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজের উপস্থিতিতে নিষিদ্ধ জাল , খুুঁটি, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশের পোনা বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...