অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা হুমকি ধামকি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২১ রাত ১০:৫৬

remove_red_eye

৮৪৪

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন রোববার রাতে পাতার খাল মাছ ঘাটে সাগর থেকে ফেরা দু’টি মাছ ধরা ট্রলার আটক করতে গিয়ে ট্রলার মালিকের নেতৃত্বে জেলেদের সংঘবদ্ধ চক্রের রোষাণলের শিকার পড়েছেন। এ সময় তারা কর্মকর্তাকে গালমন্দ ও আজে বাজে মন্তব্য করেন। উগ্র স্বভাবের দু’একজন তাকে হুমকী ধমকী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন মুঠো ফোনে বলেন, মৎস্য অধিদপ্তর ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত সাগরে সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাগরে নিষেধাজ্ঞা অমান্য করে দু’টি ট্রলার মাছ আহরণ করে দৌলতখানের পাতার খাল ঘাটে এসে ভিড়েছে। পুলিশের একজন এসআই ও দু’জন কনস্টেবল (সিভিল পোশাকে নিরস্ত্র) সঙ্গে নিয়ে ঘাটে যাই। মেরিন ফিসারীজ অ্যাক্ট ২০২০ মতে ট্রলার দু’টিতে সাগরের মাছ আছে কিনা তল্লাশি করতে গেলে ট্রলারের মালিক (একজন নির্বাচিত জন প্রতিনিধি) ও সংঘবদ্ধ জেলেরা উত্তেজিত হয়ে বাধা প্রদান করে। তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে কেউ কেউ তেড়ে আসে। অনেকে ভয়ভীতি প্রদর্শন করে। আমি নিরাপত্তাহীনতা বোধ করলে আরও ফোর্স চেয়ে স্থানীয় থানায় ফোন দেই। থানার কোন সাড়া না পেয়ে আমার জেলা অফিসারকে (ডিএফও) ফোনে জানাই। ডিএফও এসএম আজহারুল ইসলাম রাত দেড়টায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে ফোন করে কোন সাড়া পাননি। আমি এডিশনাল এসপিকে (ভোলা ও দৌলতখান) ফোন দেই। এর ২৫ মিনিট পর থানার একজন এসআই ও একজন কনস্টেবল (সিভিল পোশাকে নিরস্ত্র) এসে যোগ দেন। পরে দুই ট্রলারে পাওয়া মাছ ৭ হাজার ৫০০ টাকা নিলামে বিক্রি করা হয়। ট্রলার দু’টিকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা  বলেন, মাঠ পর্যায়ে সরকারের আইন ও নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে সহযোগিতা পাওয়ার পরিবর্তে এভাবে যদি নাজেহাল হতে হয়, তাহলে সরকার প্রণীত এজেন্ডা বাস্তবায়ন করা দুরুহ হয়ে পড়বে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...