অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মে ২০২১ রাত ১০:৫০

remove_red_eye

৭৫৫

 বাংলার কণ্ঠ ডেস্ক : আবর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তাওতের প্রভাব কাটতে না কাটতেই এবার আরেকটি সামুদ্রিক ঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বঙ্গোপসাগরে। পূর্বাভাসকে সঠিক করে দিয়ে ঝড়টির দেখা দিলে এর নাম হবে ‘যশ’। ঘূর্ণিঝড়ের এ নামটি ওমানের দেওয়া। ‘যশ’ শব্দটি এসেছে পার্সিয়ান ভাষা থেকে। ইংরেজিতে যেটিকে জেসমিন বলা হয়। ভারতের আবহাওয়া অফিস (আইএমডি) ও ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২২ মের দিকে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যেটা বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও কয়েকদিন থেকে বলছে। পরবর্তীতে এটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী ২৪ মের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর আগামী ২৬ মের দিকে এটি উত্তর পশ্চিম ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছাবে। আইএমডি বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এটি শক্তিশালী রূপ নেবে আগামী ২১ থেকে ২৪ মের মধ্যে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলে আগামী ২৫ মে বিকেল থেকে ২৬ মে পর্যন্ত ক্রমান্বয়ে ঘণ্টায় সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে ৪০ থেকে ৬০ কিলোমিটার। আগামী ২৪ থেকে ২৬ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং ২৫ থেকে ২৭ মে পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সাগর থাকবে খুব উত্তাল। এজন্য সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে আগামী ২৩ থেকে ২৫ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর চলাচল না করতে এবং ২৪ থেকে ২৭ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বায়ুর কারণে বিস্তৃতভাবে বৃষ্টিপাত হবে। এছাড়া সিকিম, সাব হিমালয়ান পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ২০২০ সালে আম্পান মে মাসেই দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল। সেবার সুন্দরবনে এসে শক্তি হারিয়ে ফেলে সুপার সাইক্লোনটি। গত (১৮ মে) মঙ্গলবার আঘাত হানা ঘূর্ণিঝড় তাওতের ক্ষত এখনো দগদগ করছে গুজরাটে।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...