অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে মোটরসাইকেলের ধাক্কায় আহত আ.লীগ নেতার মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

৮৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক ||ভোলার তজুমদ্দিনে মোটরসাইকেলের ধাক্কায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ওবায়েদ উল্যাহ নাসিম হাওলাদার নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দুইটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, রাতে ওবায়েদ উল্যাহ নাসিম স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সঙ্গে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে তজুমদ্দিন মহিলা কলেজের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি দ্রæতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে ওবায়েদ উল্যাহকে চিকিৎসকরা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক ঘটনা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল চালক ওবায়েদ উল্যাহকে ধাক্কা মেরে দ্রæত পালিয়ে যায়। ঘটনাটি রাতের বেলায় হওয়ায় তাকে চিহ্নিত করা যায়নি। সোমবার আসরের নামাজ বাদে তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে ওবায়েদ উল্যাহ নাসিমের জানাজা অনুষ্ঠিত হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...