অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে মেম্বারের ভাই পিটালেন গ্রাম পুলিশের ছেলেকে

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মে ২০২১ রাত ১০:২৬

remove_red_eye

৭৩০

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে এক ইউপি সদস্যের ভাই গ্রাম পুলিশের ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করতে ওই ইউপি সদস্য  নাটক সাজিয়ে অভিযুক্তদের অসুস্থ দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বলে দাবি করেন ভুক্তভোগীর পিতা গ্রাম পুলিশ মো. আবু কালাম।’
ঘটনাটি ঘটে বুধবার (১৯মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরমিয়ার হাট এলাকায়। আহত নুর সোলাইমানের পিতা আবু কালাম জানান, ‘তিনি সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে আছেন। গত রাতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের ভাই পারভেজ তার চাচাতো ভাই মহশিনসহ কয়েকজন মিলে ওই ওয়ার্ডের ফরাজী বাড়ির পূর্বপাশে জুয়ার আসর বসিয়ে খেলধুলা করছিল। এসময় গ্রাম পুলিশের ছেলে নুর সোলাইমান তাদেরকে ধাওয়া করলে তারা ক্ষিপ্ত হয়ে পারভেজ, নুরউদ্দিন, রুবেলসহ কয়েকজন মিলে তার উপর লাঠিসোটা দিয়ে হামলা চালায় । পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যান। এঘটনায় তার মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়।’
এব্যাপারে ইউপি সদস্য রফিকুল ইসলামের ভাই অভিযুক্ত পারভেজ আনিত অভিযোগ অস্বীকার করে জানান, ‘তারা রাতে একটি শালিস বৈঠকে ছিলো। এ বিষয় তারা কিছুই জানেন না। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...