অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


জেলেদের নিরাপত্তায় জলদস্যু দমনে আ'লীগ সফল হয়েছে -এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২১ রাত ১১:০২

remove_red_eye

৬৯৭

তজুমদ্দিন প্রতিনিধি :  ভোলা ৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের উপকূলীয় জেলেরা মৎস্য আহরণ করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন। ইলিশ রপ্তানি করে বাংলাদেশ   বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার ৬৫ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করেছে। এজন্য সাগরমুখী জেলেদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের দৃঢ় অবস্থানের কারনে জেলেদের নিরাপত্তার জন্য নদী-সাগর থেকে জলদস্যু দমনে আ'লীগ সফল হয়েছে।
বুধবার বিকালে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ'লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, শহিদুল্যাহ কিরন, মৎস্য কর্মকর্তা আমির হোসেন , ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, সম্পাদক আঃ রহমান, মাছঘাট সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন, বিআরডিবি চেয়ারম্যান আমিন মহাজন, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল প্রমূখ।