দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই মে ২০২১ রাত ১১:০৫
৬৬৬
দৌলতখান প্রতিনিধি : ভোলা দৌলতখান উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে শান্ত ইসলাম আবির নামে এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শান্ত ইসলাম আবির দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাতেন সোহরাব মিয়ার ছেলে।
ভুক্তভোগী ছাত্রী ও তার অভিযোগ পত্রের বিবরনে জানা যায়, গত দেড় বছর যাবত শান্ত ইসলাম আবির তাকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলো। ছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রæতি দিয়ে আবির তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তাকে ধর্ষণ করে। গত ১৪ মে ঈদের দিন সকালে ছাত্রীকে পূণরায় বিয়ে করার কথা বলে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজের কাছে নিয়ে যায়। সেখানে স্পীড বোটে চড়িয়ে নদীতে ঘুরে আনন্দ করে। এ সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের হস্তক্ষেপে পুলিশ ডেকে ভোলা সদর থানায় উভয়কে সোপর্দ করা হয়। পরে পুলিশ উভয়ের অভিভাবক ডেকে উভয়কে তাদের কাছে হস্তার করে। এদিকে গণমাধ্যম কর্মীদের কাছে ভুক্তভোগী ছাত্রী বলেন, বিয়ের আশ^াস দিয়ে আবির আমার সর্বনাস করেছে। আমার এখন আত্মহত্যা ছাড়া কোন উপায় নেই।
ওই স্কুলছাত্রী মা ও ছাত্রী জানান, বিয়ের প্রতিশ্রæতি দিয়ে শান্ত ইসলাম আবির স্কুলছাত্রীর সর্বনাশ করেছে। অভিযুক্তের বিচারের দাবি করেন তারা। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, স্কুলছাত্রীর মা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্ত চলছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত