লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মে ২০২১ রাত ১১:৩৪
৭৯৪
লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে করোনায় ক্ষতিগ্রস্ত ভাসমান জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ পৌছে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার দুপুরে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের মাঠে ৫ শতাধিক ভাসমান জনসাধারণের মাঝে এ সহায়তা তুলে দেন তিনি। এসময় এসমপি শাওন বলেন, আমাদের পাশ^বর্তী দেশ ভারতে আজ করোনার ভয়াল ছোবল হানা দিয়েছে। আমাদের দেশে এরকম অবস্থা হলে তাহলে ভয়াবহ পরিস্থিতি হতো। তাই আমাদের সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কে কাকে ভোট দিয়েছে তা বিবেচনা না করে সঠিকভাবে সকলের কাছে ত্রাণ পৌছে দিচ্ছেন।
তিনি বলেন, গত বছর থেকে করোনা ভাইরাস শুরু হওয়ার পর এ পর্যন্ত বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায়দের মুখে হাসি ফোটানোর জন্য তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। আমাদেরও প্রত্যেককে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তা হলে করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব হবে। শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও না খেয়ে কষ্ট পাবে না। যতবড় বিপদই আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে আছেন। তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রত্যেককে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমূখ।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত