দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২১ রাত ১১:৪২
৭৬৫
দৌলতখান প্রতিনিধি \ ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো: বিল্লাল হোসেনকে (৬০) লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম কবির মাঝি। তিনি চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আবুর ছেলে। শুক্রবার সন্ধায় সুবেদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য মো: বিল্লাল হোসেন বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শুনামের সাথে এলাকার জনসাধারণকে নিয়ে কাজ করে আসছি। বৃহস্পতিবার সকালে নিষেধাজ্ঞার মধ্যে মেঘনায় মাছ ধরতে না যাওয়ায় আমার ওয়ার্ডের মৃত রইজল ফরাজির ছেলে নুরউদ্দিনকে (কবির মাঝির নৌকার ভাগি জেলে) কবির মাঝিবেধড়ক মারধর করে। নুরউদ্দিন মারধরের বিষয়টি আমাকেসহ স্থানীয়দের ও সাংবাদিকদের জানায়। পরে আমি ফোনে এ বিষয়ে জিজ্ঞেস করলে শুক্রবার সন্ধ্যায় সুবেদার মোড় রিপন মিয়ার ব্রিকফিল্ডের সামনে কবির মাঝি ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ ও টানা হেঁচড়া করেন। এ ব্যাপারে জানতে কবির মাঝির সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হেলালউদ্দিন জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকেলাঞ্ছিত করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এদিকে ইউপি সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলার সকল ইউপি সদস্যদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত