অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২১ রাত ১০:৩৮

remove_red_eye

৬৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় আজ ১৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীনামূল্যে আউশ ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য চাহিদা পুরণ করার লক্ষ্যে সরকার এসব প্রণোদনা দিচ্ছে।
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবুসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুমন হাওলাদার জানান, খরিপ-১/২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষকের জন্য আউশ ধানের ৫ কেজি উন্নত জাতের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হচ্ছে। এক বিঘা জমির অনুকূলে এসব বীজ সার পাচ্ছে কৃষকরা। করোনা মহামারীর জন্য এবারের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...