দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২১ রাত ১১:০৫
৯৪৪
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে রোববার সকালে বিরোধপূর্ণ স্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সৎভাইদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আজিম উদ্দিন পাটোয়ারি বাড়িতে।
গুরুতর আহত মাহাবুবুর রহমান শিপনের বড় ভাই জামাল ঘটনা সম্পর্কে বলেন, আমর পিতার প্রথম পক্ষের আমরা তিন ভাইয়ের মধ্যে একজন মারা গেছেন ও দ্বিতীয় পক্ষের রয়েছে চার ভাই এবং মা। আমাদের পিতা মৃত ফারুক মাস্টার মৃত্যুর পূর্বেই দুই পক্ষের মধ্যে সম্পত্তি ফরায়েজ মোতাবেক বন্টন করে দিয়ে যান। সে বন্টন অনুযায়ী আমরা উভয় পক্ষ পৈত্রিক সম্পত্তি ভোগ করে আসছিলাম। রোববার সকালে আমার প্রবাস ফেরত ছোট ভাই মাহবুবুর রহমান শিপন আমাদের ভোগ দখলীয় একটি রেইন ট্রি গাছ কাটতে গেলে আমার সৎভাই সুমন, শাকিল ও অহি লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আমি ছাড়াতে এলে আমাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ ব্যাপারে প্রতিপক্ষ সুমন হামলার কথা অস্বীকার করে বলেন, আমরা গাছ কাটায় বাধা দেইনি। জমি পূণরায় মেপে নিতে বলেছি। তারা আমার ছোট ভাই শাকিলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত