অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় হাট-বাজারে উপচে পড়া মানুষের ভীড়

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২১ রাত ১০:০৯

remove_red_eye

৯৩৬

মাস্ক না পড়ায় ২০  জনের জরিমানা

মনপুরা  প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলায় লকডাউনে বিধি নিষেধ মানছেনা কেউ। উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে মানুষের উপচো পড়া ভীড় দেখা গেছে। সামাজিক দূরত্বতো দূরের কথা মাক্স পড়ছেনা বেশিরভাগ মানুষ। এখনই লাগাম টেনে না ধরতে পারলে উপকূলে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশংকা করছেন সচেতন মহল।

সকাল থেকে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারের দোকান-পাঠ খোলা ছিল। হাট-বাজারে আসা জনসাধারন মাক্স না পড়ে হাট-বাজারে চলাফেরা করে। এমনকি হোটেল-রেস্তোরায় পাশাপাশি বসে সকালের নাস্তা করতে দেখা গেছে।

এছাড়াও ঔষধের দোকানে জরুরী ঔষধ কিনতে আসা অনেকে মাক্স না পড়ে ঔষধ কিনতে দেখা গেছে। পাশাপাশি পণ্য পরিবহনের শ্রমিকরা মাক্স না পড়ে পন্য পরিবহন করছে।

সোমবার দেশব্যাপী লকডাউনের প্রথমদিনে মনপুরা উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে সকাল থেকে এই দৃশ্য দেখা যায়। মাক্স না পড়ে বাজারে আসার কারন জানতে চাইলে অনেকে কথা বলতে রাজি হননি, অনেকে ভূল হয়েছে বলে জানান।

সরেজমিনে (সোমবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত) উপজেলার হাজিরহাট বাজার, ফকিরহাট বাজার, বাঁধেরহাট, বাংলা বাজার, রামনেওয়াজ, কোড়ালিয়া, মাষ্টারহাট, ভূঁইয়ার হাট একই দৃশ্য দেখা যায়। এখানকার মাছ ও নিত্য পণ্যের বাজারে ভিড় দেখা গেছে। বেশিরভাগ মানুষ মাক্স পড়েনি। ক্রেতা-বিক্রেতা অনেকের মাক্স ছিলনা।

এই ব্যাপারে মনপুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম শাহীন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল জানান, লকডাউনে সামাজিক দূরত্ব সহ মাক্স না পড়ে সবাই যেভাবে বাজারে আসছে এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এখনই প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে তানাহলে পরে করোনা সংক্রমণের বৃদ্ধি ঠেকানো যাবেনা।

এদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউন সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার কমিটি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করা হয়েছে। এছাড়াও উপজেলার চারটি ইউনিয়নে জনসাধারনকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। লকডাউনে কড়াকড়ি আরোপের জন্য দুইটি মোবাইল টিম গঠনসহ বাজার মনিটরিং এর জন্য বাজার কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মাস্ক না পড়ায় জরিমানা
এদিকে লকডাউনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে মোবাইল র্কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। এই সময় মাক্স না পড়ায় ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, লকডাউন সফল করার লক্ষে নদীপথে যাত্রীবাহি সকল নৌযান বন্ধ ঘোষনা করে। এছাড়াও উপজেলায় দুইটি মোবাইল টিম গঠন করা হয়েছে। সরকারি নির্দেশনা মানতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...