অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে দুই মেম্বার প্রার্থীর সংর্ঘষ বসতঘর ও দোকান ভাংচুর

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২১ রাত ১০:৫৯

remove_red_eye

৮৩২

আহত-৩০ জন

তজুমদ্দিন  সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে  হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত এ সংঘর্ষে ৯টি বসতঘর, ২টি দোকান ভাংচুরসহ প্রায় ৩০ জনের মতো আহত হয়েছেন। একজন পুলিশের হেফাজতে  রয়েছে। থমথমে পরিস্থিতিতে এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি রয়েছে।
সরেজমিনে এলাকায় গিয়ে প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারের ভাই মিজান পোদ্দার চাঁদপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে নির্বাচন করছেন। একই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন কবির গাইন ও মো. রুহুল আমিন। শনিবার মিজান পোদ্দারের কর্মী মো. শাজাহান মাঝির সাথে কবির গাইনের এক কর্মীর পোস্টার ছেঁড়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এতে প্রার্থী মিজান পোদ্দার, তাঁর ভাই গিয়াস উদ্দিন পোদ্দারসহ তাদের পক্ষের ১০/১৫ জন আহত হন।
বিকালে মিজান পোদ্দারের সমর্থকরা উত্তেজিত হয়ে গাইন বাড়ীতে হামলা করে কবির গাইন, রবিউল গাইন, নাসির গাইন, বিধবা লাইজু সহ ৯টি বসত ঘর ভাংচুর করে। এলোপাতারি ভাংচুর ও মারপিট করে আরজু বেগম, রহিমা, ফাতেমা, আসমা, মমতাজ,জয়নব, নুর নাহার, মোক্তোল, রবিউল সহ ১৮ জনকে আহত করে। আহতদের মধ্যে ১২ জনকে তজুমদ্দিন হাসপাতালে ও ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কবির গাইন পুলিশ হেফাজতে রয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউর হক জানান, এ ঘটনায় মিজান পোদ্দারের পক্ষ থেকে ২৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। একজন আটক রয়েছে। তবে হুমায়ুন কবির গাইন পক্ষের কেউ এখনও অভিযোগ করেনি। আমাদের তদন্ত চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...