অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২১ রাত ০৯:১৯

remove_red_eye

৭৬৩

লালমোহন  প্রতিনিধি : বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়শীল দেশে উত্তরণ উপলক্ষে ভোলার লালমোহনে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে বর্নাঢ্য র‌্যালী, ফিতা কাটা, বেলুন উড়ানো, উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, স্টল পরিদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে উন্নয়ন মেলার উদ্ধোধন করেন তিনি। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগ এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের গন্ডি পেরিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। এ অনন্য অর্জনের কৃতিত্ব ও অবদান জাতির পিতার সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার। শেখ হাসিনার সরকার আর বাংলাদেশের উন্নয়ন একই সূত্রে গাঁথা। শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন। পদ্মা সেতু থেকে শুরু করে শুধু শহর নয় দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। যারা এসব বলেছে তারা এখন উন্নয়নের জন্য বাংলাদেশকে রোল মডেল হিসেবে চিহ্নিত করেছে।  
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম এলটি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রকৌশলী মোঃ তানজিদ প্রমূখ।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...